দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল পৌর ছাত্রলীগের (একাংশ) সহসভাপতি পারভেজ আজাদের (২৬) ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের ব্যবস্থা করার দাবি জানিয়ে উপজেলা শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে।
গতকাল সোমবার সকালে পৌরসভার কাকচর মহল্লার কয়েক শ বাসিন্দা, নান্দাইল উপজেলা সশস্ত্র বাহিনী (অব.) ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য ও ছাত্রলীগের একাধিক নেতা কর্মসূচিতে যোগ দেন। তাঁরা শহরে বিক্ষোভ মিছিল শেষে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল সেতুর পাশে মানববন্ধন করেন। সেখানে আহত ছাত্রনেতা পারভেজের বাবা আবুল কালাম আজাদ ও ছাত্রলীগের নেতা সারোয়ার হাসান বক্তব্য দেন। নান্দাইল মডেল থানার ওসি আতাউর রহমান বলেন, পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে।
পুলিশ, পরিবার ও দলীয় সূত্রে জানা যায়, ১৫ অক্টোবর রাত পৌনে আটটার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল সেতুর কাছে পারভেজ আজাদcj কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। বর্তমানে তিনি অর্থোপেডিক ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন রয়েছেন।