দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার শ্যামনগরের ঐহিতাসিক যশোরেশ্বরী কালীমন্দিরের মূল বেদি ভাঙচুর ও চুরির ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল বুধবার পূজা উদ্যাপন পরিষদ মানববন্ধন কর্মসূচি পালন করেছে। পরে একই দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। শ্যামনগর প্রেসক্লাবের সামনে উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অধ্যাপক পরিমল কৃষ্ণ মণ্ডলের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন কৃষ্ণপদ মণ্ডল, এস এম জগলুল হায়দার, গোলাম মোস্তফা, সাদেকুর রহমান, কৃষ্ণেন্দু মুখার্জি, শুকর আলী, কামরুল ইসলাম গাজী, অসিম জোয়াদ্দার, হাফেজ আবদুর রশিদ, দেবী রঞ্জন মণ্ডল প্রমুখ।গত ২৮ ফেব্রুয়ারি রাতে দুষ্কৃতকারীরা চার শতাধিক বছরের পুরোনো যশোরেশ্বরী কালীমন্দিরের তালা ভেঙে মূল বেদি ভাঙচুর ও মূল্যবান জিনিসপত্র লুট করে। পরদিন এ ব্যাপারে কালীমন্দিরের পুরহিত দিলীপ মুখার্জি মামলা করলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার কিংবা মালামাল উদ্ধার করতে পারেনি।