দোষীদের বিচারের দাবিতে শিক্ষকদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল-হাসান ওরফে সোহেল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে ওই মানববন্ধন হয়। মানববন্ধন শেষে শিক্ষক ফোরামের সভাপতি শামসুল আলম সরকারের সভাপতিত্বে সমাবেশ হয়। এতে বক্তব্য দেন আজাহার আলী, রফিকুল ইসলাম, জিল্লুর রহমান, মতিয়ার রহমান, মাসুদুল হাসান খান প্রমুখ। শিক্ষক ফোরামের সভাপতি শামসুল আলম সরকার বলেন, ‘সামনে রমজান মাস হওয়ায় আমরা আন্দোলন কোন পথে নেব, তা নিয়ে কাল (আজ শুক্রবার) ফোরামের জরুরি সভা আহ্বান করা হয়েছে। সেখান থেকে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।’ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে গত সোমবার বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হল ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সোহেলের মৃত্যু হয়। এ ঘটনায় ছাত্রলীগের ১৪ নেতা-কর্মীর নাম উল্লেখ করে মামলা হয়। কিন্তু পুলিশ মাত্র এক আসামিকে গ্রেপ্তার করতে পেরেছে।