দোষীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না জানতে চেয়ে রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটায় গৃহবধূ হোসনে আরা বেগমকে নির্যাতনের ঘটনায় দোষীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা দুই সপ্তাহের মধ্যে জানাতে সরকারের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি মো. রেজাউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ একটি রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। পাশাপাশি ওই গৃহবধূর নিরাপত্তা ও চিকিত্সাসেবা নিশ্চিত করারও নির্দেশ দেন আদালত। বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী ওই রিট আবেদন করেন।১০ জানুয়ারি প্রথম আলোয় ‘গৃহবধূকে পেটালেন উপজেলা চেয়ারম্যান’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদনের ভিত্তিতে রিট করা হয়।