দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ১৪ দলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ১৪ দল।গতকাল বুধবার দুপুরে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে ১৪ দলের বৈঠকের পর সংবাদ সম্মেলনে দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এ দাবি জানান। তিনি ১৪ দলের পক্ষ থেকে এ দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানান।নাসিম জানান, ফটিকছড়ির সহিংসতায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দেখতে এবং ওই এলাকা পরিদর্শন করতে আজ ১৪ দলের একটি প্রতিনিধিদল সেখানে যাবে। সেখানে একটি প্রতিবাদ সমাবেশ করা হবে। মতিঝিলে ২৭ এপ্রিলের নারী সমাবেশ সফল করতে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ‘হেফাজতের ১৩ দফার বিরুদ্ধে প্রগতিশীল নারীদের এ সমাবেশকে আমরা পূর্ণভাবে সমর্থন করি।’ তিনি বলেন, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী কেন্দ্রীয় ১৪ দল ২ মে ঢাকা মহানগর উত্তর, ৩ মে ঢাকা মহানগর দক্ষিণ ও ৪ মে মতিঝিল শাপলা চত্বরে সমাবেশ করবে। এ দিনগুলোতে সারা দেশেও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হবে।