দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন সিন্ডিকেটে গৃহীত হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রতিবেদনটি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এ ছাড়া সিন্ডিকেটে লিয়াজোঁ কমিটির সুপারিশও জমা দেওয়া হয়েছে। সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার সিন্ডিকেটের ৪৮২তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও সিন্ডিকেট সচিব মোহাম্মদ সফিউল আলম প্রথম আলোকে বলেন, ‘ছাত্র সংঘর্ষের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন গৃহীত হয়েছে। প্রতিবেদনে সংঘর্ষের প্রেক্ষাপট, ঘটনার কারণসহ বিভিন্ন তথ্য-উপাত্ত রয়েছে। প্রতিবেদন অনুযায়ী সম্ভাব্য দোষীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইনে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।’উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তুচ্ছ ঘটনার জের ধরে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে ছাত্রশিবিরের দুই নেতা নিহত হন।