দোষীদের শাস্তির দাবিতে নারীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার শ্রীপুর উপজেলায় স্কুলছাত্রী পূর্ণিমা সমাদ্দার (১৪) হত্যার ঘটনায় ঘসিয়াল গ্রামের নারীরা গতকাল রোববার সকালে স্থানীয় মন্দির প্রাঙ্গণে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। বেলা ১১টা থেকে একটা পর্যন্ত চলা ওই কর্মসূচি থেকে পূর্ণিমা হত্যা মামলাটি দ্রুত বিচার আইনে স্থানান্তর ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পরীক্ষা দিয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ৪ আগস্ট দুপুরে শ্রীপুরের মহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ঘসিয়াল গ্রামের পূর্ণিমা সমাদ্দারকে স্থানীয় তিন যুবক ধর্ষণের চেষ্টা চালায়। একপর্যায়ে তারা তাকে হত্যা করে।