প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের হিজলা উপজেলার কালিকাপুর কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে হামের টিকা নেওয়ার পর তিন শিশুর মৃত্যুর রহস্য উদ্ঘাটন ও দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে।বরিশালে শিশুদের নিয়ে কাজ করা বেসরকারি সংস্থাগুলোর জোট ‘নিড বেইজ অ্যালায়েন্স (এনবিএ)’ গতকাল সোমবার বেলা ১১টার দিকে বরিশাল নগরের অশ্বিনীকুমার হল চত্বরে ওই মানববন্ধন করে।এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন শিশুসংগঠক জীবন কৃষ্ণ দে, পরিবেশবিদ মুরাদ আহম্মেদ, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশান্ত ঘোষ, অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল প্রমুখ।