দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েরগড় এলাকায় কলেজছাত্রীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে ও দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল সোমবার সুনামগঞ্জ আদালত প্রাঙ্গণে আইনজীবীদের তিনটি সংগঠন পৃথক মানববন্ধন করেছে। দুপুরে প্রথমে মানববন্ধন করে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল সুনামগঞ্জ জেলা শাখা। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন আইনজীবী আবদুল হক, শেরেনুর আলী, এখলাছুর রহমান, সংগঠনের সহসভাপতি রইছ মিয়া, সাধারণ সম্পাদক আবদুল জলিল প্রমুখ। পরে মানববন্ধন হয় ‘আইনজীবীবৃন্দ’ ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের ব্যানারে। এখানে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পীর ফজলুর রহমান, জ্যেষ্ঠ আইনজীবী আবদুল গফ্ফার, জহির আহমদ, আজাদুল ইসলাম প্রমুখ।গত ৩১ আগস্ট ওই কলেজছাত্রী তাঁর এক বন্ধুর সঙ্গে তাহিরপুরের লাউড়েরগড় এলাকায় বেড়াতে যান। সেখানে নির্জন স্থানে পেয়ে তাঁর বন্ধুকে বেঁধে রেখে চার বখাটে তাঁকে ধর্ষণ করে। ধর্ষণের দৃশ্য মুঠেফোনে ধারণ করে অন্যদের সরবরাহ করে বখাটেরা। পরে থানায় এ ব্যাপারে মামলা হলে পুলিশ সাত বখাটেকে গ্রেপ্তার করে।