দোহাজারীতে বিদ্যুত্ সপ্তাহ পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বিদ্যুত্ অপচয় রোধ করি, আলোকিত বাংলাদেশ গড়ি’ স্লোগান নিয়ে চন্দনাইশ উপজেলার দোহাজারীতে জাতীয় বিদ্যুত্ সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে দোহাজারী বিদ্যুত্ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে ১২ নভেম্বর দুপুরে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী বাসস্টেশন ও রেলওয়ে স্টেশন প্রদক্ষিণ করে।