দোহাজারীর চাগাচরে উপনির্বাচনে মোহাম্মদ ইয়াছিন জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চন্দনাইশ উপজেলার দোহাজারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চাগাচর ওয়ার্ডের উপনির্বাচন ১৮ আগস্ট শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। নির্বাচনে মোহাম্মদ ইয়াছিন এক হাজার ৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জামাল উদ্দীন পেয়েছেন ৯৬৭ ভোট। ওই ওয়ার্ডে দুই হাজার ৪৭০ জন ভোটারের মধ্যে দুই হাজার ২৬ জন ভোট দেন।

উল্লেখ্য, গত ৩ মে ওই ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য আবদুল মুবিনের মৃত্যুতে পদটি শূন্য হয়।