দোহার, নবাবগঞ্জে ১৫৩ পূজামণ্ডপের জন্য চাল বরাদ্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলার ১৫৩টি পূজামণ্ডপের প্রতিটিতে ৫০০ কেজি করে চাল বরাদ্দ দিয়েছে স্থানীয় প্রশাসন। পূজা উদ্যাপন কমিটির নেতারা গতকাল মঙ্গলবার বিকেলে এই অনুদান গ্রহণ করেন।স্থানীয় প্রশাসন সূত্র জানায়, দোহার উপজেলার ৩০টি পূজামণ্ডপের প্রতিটিতে ৫০০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এদিকে নবাবগঞ্জ উপজেলার ওয়াছেক মিলনায়তনে ইউএনও মিরাজুল ইসলামের সভাপতিত্বে ১২৩টি পূজামণ্ডপে চাল বিতরণ করা হয়েছে। প্রশাসনের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতারা সবাইকে সঠিকভাবে এই চাল বিতরণের আহ্বান জানান। পূজার চাল নিয়ে কোনো ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তাঁরা।এদিকে জাতীয় পার্টির সংরক্ষিত নারী সাংসদ সালমা ইসলাম গতকাল নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে অর্থ বিতরণ করেন।