দোহার ও নবাবগঞ্জে অর্ধশত বসতবাড়ি পদ্মায় বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ী ইউনিয়নের অরঙ্গাবাদ কুমারপল্লি ও নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের মঠবাড়ী ও চারাখালী গ্রামের অর্ধশত পরিবারের বসতবাড়ি গত সোমবার পদ্মা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যার আগে জোরে বাতাস বইতে থাকলে পদ্মায় ঢেউ বাড়তে থাকে। একপর্যায়ে বড় ফাটল নিয়ে বাড়িঘরসহ বসতভিটা নদীতে ধসে পড়তে থাকে। এভাবে মুহূর্তের মধ্যে দুটি উপজেলার প্রায় ৫০টি পরিবারের বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যায়। আকসিঞ্চক ভাঙন শুরু হওয়ায় লোকজন নিজেদের জিনিসপত্রও সরিয়ে নেওয়ার তেমন সময় পায়নি। মুহূর্তে সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়ে অনেক মানুষ।খবর পেয়ে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ আল আমিন তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে প্রতিটি পরিবারকে এক হাজার করে টাকা দেন। তিনি প্রথম আলোকে বলেন, জেলা প্রশাসককে নদীভাঙনের বিষয়টি অবহিত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার উদ্যোগ নেওয়া হবে। তাদের জন্য ১০ টন চাল ও নগদ এক লাখ টাকা বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে। সরেজমিনে গতকাল মঙ্গলবার দেখা যায়, অরঙ্গাবাদ কুমারপল্লিতে খোলা আকাশের নিচে বসবাস করছে গৃহহারা পরিবারগুলো। অনেকেই আশ্রয় নিয়েছে রাস্তায়। সেখানে পলিথিন এবং টিনের চালা তৈরি করে মানবেতর জীবনযাপন করছে। খাবার ও বিশুদ্ধ পানি না পেয়ে তাদের সবচেয়ে সমস্যা হচ্ছে। পাশাপাশি গবাদিপশু নিয়েও চরম বিপাকে পড়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।কুমারপল্লির লক্ষ্মীরানী পাল নামের এক ক্ষতিগ্রস্ত নারী প্রথম আলোকে বলেন, ‘নদীভাঙনের কবলে পড়ে নিঃস্ব হয়ে গেছি। মাথা গোঁজার ঠাঁই নেই কোথাও।’ কল্পনা রানী দাস নামের আরেক নারী বলেন, ‘পরিবার-পরিজন নিয়ে কোথায় যাব ভেবে কিনারা পাচ্ছি না।’ রবি দাস বলেন, পরনের কাপড় পর্যন্ত উদ্ধার করতে পারিনি।অপরদিকে, নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর ইউনিয়নের মঠবাড়িয়া ও চারাখালী গ্রামের ১৭টি পরিবারের বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদীতে পানি বৃদ্ধির ফলে সেখানে ভাঙন তীব্র হচ্ছে।নবাবগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মাহবুবুর রহমান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল্লা মজুমদার এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সাহায্যের আশ্বাস দিয়েছেন।