দোহার-নবাবগঞ্জ হবে আধুনিক উপশহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান বলেছেন, ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলাকে আধুনিক উপশহর হিসেবে গড়ে তোলা হবে। গতকাল শনিবার সকালে নবাবগঞ্জ উপজেলা সদরে দ্বিতল সাব-রেজিস্ট্রার কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।নবাবগঞ্জের সাব-রেজিস্ট্রার মো. আবেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আব্দুল মান্নান খান। মহাজোট সরকারের উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, নবাবগঞ্জের প্রতিটি অঞ্চলে উন্নয়ন করা হবে। সরকার আড়িয়াল বিলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর, কৈলাইলে ৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র নির্মাণ, পদ্মা নদীর তীরবর্তী স্থানে পর্যটনকেন্দ্র এবং প্রবাসীদের জন্য ১০ হাজার ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। প্রতিমন্ত্রী বলেন, সরকার যখন দেশের উন্নয়ন করতে যাচ্ছে, তখনই বিএনপি ঈর্ষান্বিত হয়ে হরতালের মতো ধ্বংসাত্মক কার্যকলাপ চালিয়ে নৈরাজ্য সৃষ্টি করে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। দেশবাসীকে সব ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সরকারকে সহায়তা করতে হবে।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কবির আহম্মেদ ভূঁইয়া, হাফিজুর রহমান টিপু মুন্সি, নির্বাহী প্রকৌশলী সুকৃতি বরণ রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।