দোহার-নবাবগঞ্জে বড়দিনের আমেজ
খ্রিষ্টানদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন কাল মঙ্গলবার। এ উপলক্ষে ঢাকার দোহার-নবাবগঞ্জের ১৮টি পল্লির প্রায় দেড় হাজার খ্রিষ্টান পরিবারে চলছে শেষবেলার প্রস্তুতি। ঘরে ঘরে বিরাজ করছে উৎসবের আমেজ।কার্ড পাঠিয়ে এবং মুঠোফোনে খুদেবার্তার মাধ্যমে অতিথিদের নিমন্ত্রণ জানানো হচ্ছে। প্রস্তুতি চলছে রকমারি পিঠাপুলি বানানোর।খ্রিষ্টানপল্লিতে গতকাল সরেজমিনে দেখা যায়, প্রতিটি বাড়ির সামনে সাজানো হচ্ছে ক্রিসমাস ট্রি। উৎসব উদ্যাপন করতে নারী ও পুরুষেরা ব্যস্ত। ১৮ পল্লীর পাঁচটি গির্জাকে সাজানো হচ্ছে ঝলমলে আলোকসজ্জায়। প্রার্থনায় অংশ নিতে পুণ্যার্থীদের আগমন নির্বিঘ্ন রাখতে গঠন করা হচ্ছে স্বেচ্ছাসেবীর দল। সব মিলিয়ে আগাম উৎসব বিরাজ করছে।নয়নশ্রী ইউনিয়নের গোল্লা গির্জার ফাদার আলবিন গমেজ প্রথম আলোকে জানান, দুই উপজেলার দেড় হাজার পরিবারে উৎসব উদ্যাপনের প্রস্তুতি চলছে। উৎসবে শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে।নবাবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান জানান, উৎসবের সর্বাত্মক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব), পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে গঠিত একাধিক দল দায়িত্ব পালন করবে।