দোহারে অটোরিকশার চালকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার দোহার উপজেলার জালালপুর থেকে গতকাল মঙ্গলবার নাসির উদ্দিন (৩৫) নামের এক অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।নাসিরের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার সাতগাঁয়। তাঁর বড় ভাই রিয়াজ উদ্দিন বলেন, তাঁর ভাইকে পরিকল্পিতভাবে একটি চক্র হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে নির্জন স্থানে ফেলে রাখে।পুলিশের ভাষ্যমতে, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে দোহারের নারিশা ইউনিয়নের জালালপুর গ্রামের একটি রাস্তার পাশে অজ্ঞাতনামা এক ব্যক্তির গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে জানায়। দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, দুর্বৃত্তরা অন্য কোনো জায়গায় গলা কেটে হত্যা করার পর লাশ ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের বড় ভাই অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছেন।