দোহারে আ.লীগের আট ইউনিয়নের কমিটি বিলুপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত পাঁচ বছরে বিভিন্ন প্রকল্পের বরাদ্দে আত্মসাৎ ও অনিয়মে জড়িত থাকার অভিযোগে ঢাকার দোহার উপজেলার আটটি ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার দোহার উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে নেতা-কর্মীরা বলেন, গত পাঁচ বছরে দলের স্থানীয় সাংসদ গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খানের দাপটে তাঁর ভাই মোতালেব খানের নেতৃত্বে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে টিআর, কাবিখাসহ বিভিন্ন প্রকল্পে অনিয়ম করা হয়েছে।