দোহারে আজ ইউপি নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহার উপজেলার ছয়টি ইউনিয়নে আজ মঙ্গলবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনকে ঘিরে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন।স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্র জানায়, শান্তিপূর্ণভাবে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ১৪ জন ম্যাজিস্ট্রেট, ৬৩০ জন পুলিশ, ১১২ জন ব্যাটলিয়ন আনসার, ৮৪০ জন আনসার ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।উপজেলার মাহমুদপুর, বিলাশপুর, কুসুমহাটি, নয়াবাড়ী, নারিশা ও মুকসুদপুর ইউনিয়নের ৫৬টি কেন্দ্রে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে পদ্মা নদীর তীরবর্তী ও চরাঞ্চলে অবস্থিত বিলাশপুর ও মাহমুদপুর ইউনিয়নকে অধিকতর ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্থানীয় প্রশাসন।দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রথীন্দ্রনাথ দত্ত জানিয়েছেন, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।