দোহারে আন্তজেলা ডাকাত দলের দুই সদস্য আটক
ঢাকার দোহার উপজেলায় শেখ বাচ্চু (৩৫) ও আবদুর রাজ্জাক (৪৫) নামে আন্তজেলা ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে থানার পুলিশ।গত মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার চরকুশাইর চর থেকে তাঁদের আটক করা হয়। শেখ বাচ্চু মাহমুদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চরকুশাইর চর গ্রামের বাসিন্দা। রাজ্জাক কুসুমহাটি ইউনিয়নের সুন্দরীপাড়া গ্রামে বাসিন্দা।পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে মাহমুদপুর ইউনিয়নের চরকুশাইর চর গ্রাম থেকে ইউপি সদস্য শেখ বাচ্চু (৩৫) ও কুসুমহাটি ইউনিয়নের সুন্দরীপাড়া গ্রাম থেকে রাজ্জাককে (৪৫) আটক করে দোহার থানার পুলিশ।পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিরা আন্তজেলা ডাকাত দলের সদস্য এবং দোহারের অনেকগুলো ডাকাতির ঘটনার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। এঁরা ডাকাতদের ডাকাতির ঘটনা ঘটাতে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন। দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি প্রশাসন) মো. আলমগীর হোসেন জানান, প্রাথমিকভাবে দুজনের কাছ থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য পাওয়া গেছে।