দোহারে আরও দুই ডাকাত আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহার উপজেলায় ডাকাতি ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ডেমরা থানার সারুলিয়া এলাকা থেকে আরও দুজন ডাকাতকে আটক করেছে পুলিশ। এ নিয়ে মোট ১১ জন ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে দোহার থানার পুলিশ।স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ২ অক্টোবর রাত দুইটায় দোহার থানার পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে ডেমরা থানার সারুলিয়া এলাকা থেকে আয়নাল হোসেন (৩০) ও হারুনুর রশিদ (৩২) নামের দুজন ডাকাতকে আটক করে। এরপর দোহার থানায় জিজ্ঞাসাবাদ করা হলে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির সাড়ে তিন ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।পুলিশ জানায়, গত ২২ সেপ্টেম্বর গভীর রাতে তারা দোহার উপজেলার শিমুলিয়া গ্রামে দুটি বাড়িতে ডাকাতির সংবাদ পায়। ডাকাতদের আটক করতে তারা ওই বাড়ির চারদিকে ঘেরাও করে। একপর্যায়ে ১৪-১৫ জনের ডাকাতদলকে ধাওয়া করে পাঁচজনকে আটক করতে সক্ষম হয়। তাঁদের জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যের ভিত্তিতে ২৭ সেপ্টেম্বর বেলা একটায় চারজন ডাকাতকে অস্ত্রসহ আটক করে ঢাকা জেলার ডিবি পুলিশ।দোহার থানার ওসি শেখ বশির আহমেদ বলেন, ‘ডেমরা থানার পুলিশের সহযোগিতায় দুজন ডাকাতকে আটক করতে সক্ষম হয়েছি। তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। ডাকাতির কিছু মালামালও উদ্ধার করা হয়েছে।’