ঢাকার দোহার উপজেলায় এক গৃহবধূকে অপহরণের ঘটনায় গতকাল শনিবার আরও আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন মো. আসাদুজ্জামান, রাজীব ইসলাম, সাইফুর রহমান চৌধুরী, কামরুল হাসান, এহসানুল হক, জাহিদ হাসান, সৈকত সেন ও মো. জনি। এঁদের সবাই ঢাকার বাসিন্দা।গত শুক্রবার দুপুরে উপজেলার নারিশা পশ্চিমচর এলাকায় রিকশা থামিয়ে অস্ত্রের মুখে এক গৃহবধূকে অপরহণ করে ১০-১২ জন সন্ত্রাসী। এরপর তাঁকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যেতে থাকে। আশপাশের লোকজন টের পেয়ে সন্ত্রাসীদের ধাওয়া করে। মনপুরা চর এলাকায় পৌঁছে সন্ত্রাসীরা গৃহবধূকে একটি ইঞ্জিনচালিত নৌকায় তোলার চেষ্টা করে। এ সময় লোকজন সোহেল খান, মিঠু ও বাবু নামের তিনজনকে আটক করে এবং ওই গৃহবধূকে উদ্ধার করে।এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী শুক্রবার রাতে দোহার থানায় একটি মামলা করেন।দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহম্মেদ, আটক তিনজনের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আটজনকে গ্রেপ্তার করা হয়।