দোহারে একজনের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দোহারে আনছার আলী নামের (৭০) এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার রাইপাড়া গ্রাম থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। পরিবারের দাবি, তাঁকে হত্যার পর গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রাখা হয়।এ ব্যাপারে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হয়েছে। আনছার আলী আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।