দোহারে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহার উপজেলার চর পুরুলিয়া গ্রামে এক গৃহবধূকে হত্যার পর স্বামী আগুন দিয়ে সারা শরীর ঝলসে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে স্বামী পলাতক। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, চর পুরুলিয়া গ্রামের ইদ্রিস আলী তাঁর প্রথম স্ত্রী আসমা বেগমকে (৩৫) পারিবারিক কলহের জের ধরে গত রোববার রাতে হত্যার পর সারা শরীর আগুন দিয়ে ঝলসে দিয়েছেন। সংবাদ পেয়ে পুলিশ আসমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।নিহতের ভাই শাহীন বলেন, তাঁর বোনের নামে বাড়ির যে জায়গা রয়েছে, তা বিক্রি করতে বাধা দেওয়ায় ভগ্নিপতি পরিকল্পিতভাবে আসমাকে হত্যা করেছেন। পরে আলামত নষ্ট করতে শরীরে আগুন ধরিয়ে দেন।