দোহারে গৃহবধূকে অপহরণের পর উদ্ধার, আটক ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার দোহার উপজেলার নারিশা পশ্চিমচর এলাকা থেকে গতকাল শুক্রবার দিনদুপুরে এক গৃহবধূকে অপহরণ করা হয়। স্থানীয় লোকজন অপহরণকারীদের ধাওয়া করে গৃহবধূকে উদ্ধার করে এবং তিন অপহরণকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে। অপহরণের কাজে ব্যবহূত মাইক্রোবাস ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ লোকজন।আটক ব্যক্তিরা হলেন সোহেল খান, বাবু ও মাইক্রোবাসের চালক মিঠু। ঘটনার সত্যতা নিশ্চিত করে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। আটক সোহেল খান থানায় সাংবাদিকদের বলেন, অপহূতার সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। কিন্তু এক বছর পর তাঁদের বিচ্ছেদ হয়। তাঁকে অপহরণের জন্য সাতজনকে আগ্নেয়াস্ত্রসহ ভাড়া করে আনা হয়েছিল বলে জানান তিনি।