দোহারে গৃহবধূর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার দোহার উপজেলায় গত রোববার রাতে সালেহা বেগম (৪৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সালেহা দোহার পৌরসভার ব্যাঙ্গার চক এলাকার আফসার মিয়ার স্ত্রী।
আফসার মিয়ার দাবি, পারিবারিক কলহের জের ধরে রোববার রাত ১০টার দিকে তাঁর স্ত্রী কীটনাশক পান করেন। পরে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।