দোহারে চার দিনেও ত্রাণ পৌঁছায়নি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা নদীর পানি বৃদ্ধি ও উজান থেকে নেমে আসা ঢলে ঢাকার দোহারে গত চার দিনে বহু পরিবার পানিবন্দী হয়ে আছে। তবে দুর্গত পরিবারগুলোর জন্য কোনো ত্রাণসামগ্রী পৌঁছায়নি বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল শুক্রবার দুপুরে দুর্গত মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, গত চার দিনেও তাঁদের কাছে কোনো জনপ্রতিনিধি ত্রাণসামগ্রী নিয়ে আসেননি। বিলাশপুরের ৩০টি গ্রাম তলিয়ে গেছে।

ইউএনও কে এম আল আমিন বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দ্রুত ত্রাণ কার্যক্রম শুরু করা হবে।