দোহারে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার দোহার উপজেলায় এক চালককে কুপিয়ে হত্যা করে তাঁর ইজিবাইক নিয়ে গেছে একদল দুর্বৃত্ত। গত বৃহস্পতিবার রাতে আড়িয়ল বিলের জালালপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. মোহন (২৫)। তিনি দোহার উপজেলার কাজিরচর গ্রামের ইয়ানুছ মোল্লার ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যার পর কোনো এক সময় দুর্বৃত্তরা মোহনের ইজিবাইকে ওঠে। পরে তারা তাঁকে হত্যা করে লাশ ফেলে রেখে ইজিবাইকটি নিয়ে চলে যায়। রাত ১০টায় দোহার থানার পুলিশের একটি টহল দল উপজেলার জালালপুর এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। রাত ১২টার দিকে ইয়ানুছ আলী খবর পেয়ে থানায় এসে ছেলের লাশ শনাক্ত করেন। গতকাল শুক্রবার সকালে তাঁর লাশ সেখান থেকে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়।