দোহারে ছয় ইউনিয়নের ২৬৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ঢাকার দোহার উপজেলার ছয়টি ইউপিতে চেয়ারম্যান, সদস্য ও মহিলা সদস্য পদে ২৬৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।উপজেলা রিটার্নিং অফিস সূত্রে জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উপজেলার নয়াবাড়ী, কুসুমহাটি, মাহমুদপুর, বিলাশপুর, নারিশা ও মুকসেদপুর ইউনিয়নের ২৬৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে প্রার্থীরা সমর্থকদের নিয়ে নিজ নিজ মনোনয়নপত্র জমা দেন। চেয়ারম্যান পদে ৩৭ জন, মহিলা সংরক্ষিত সদস্য পদে ৪৯ জন ও সাধারণ সদস্য পদে ১৭৮ জন প্রার্থী নিজ নিজ ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ৩১ মে এসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।