দোহারে জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়নে গতকাল শনিবার বিকেলে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম আল আমিন।
বিলাসপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন থানার ওসি কর্মকর্তা শেখ সিরাজুল ইসলাম, মুকসুদপুর ইউপির চেয়ারম্যান এম এ হান্নান, নারিশা ইউপির চেয়ারম্যান সালাহউদ্দিন দরানী, মাহমুদপুর ইউপির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন প্রমুখ।
ইউএনও আল আমিন বলেন, দোহারকে সুন্দর করে গড়ে তুলতে মাদক নির্মূল করতে হবে। মাদক থেকে সন্ত্রাসের জন্ম হয়। আর এ সন্ত্রাসীরাই একপর্যায়ে জঙ্গিবাদের মদদদাতা হয়ে কাজ করে।