দোহারে জাল টাকার নোটসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহার উপজেলায় গত বৃহস্পতিবার ২০টি এক হাজার টাকার জালনোটসহ নিপা আক্তার নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ সূত্র জানায়, নিপা আক্তার বৃহস্পতিবার বেলা একটার দিকে মার্কেন্টাইল ব্যাংকের দোহার জয়পাড়া শাখায় গিয়ে ২০টি এক হাজার টাকার নোট জমা দেওয়ার চেষ্টা করলে ব্যাংকের কর্মীরা তা জাল নোট হিসেবে শনাক্ত করেন। ব্যাংকের কর্মীরা নিপাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।