দোহারে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহার উপজেলার ঝনকি গ্রামে গত মঙ্গলবার রাতে এক বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ছয় লাখ টাকার মালামাল লুট করে। জানা গেছে, ২০-২৫ জন ডাকাতের একটি দল রাত তিনটার দিকে ঝনকি গ্রামের আবদুল জলিল খানের বাড়িতে হানা দেয়। দরজার তালা ভেঙে ঘরে ঢুকে ডাকাতেরা বাড়ির সাত বছরের এক শিশুকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এরপর ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ছয় লাখ টাকার মালামাল নিয়ে যায়। খবর পেয়ে ভোরে দোহার থানার পুলিশ ঘটনাস্থলে যায়।