দোহারে ডাকাতি গৃহকর্তাসহ দুজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহার উপজেলার জালালপুর গ্রামের চান্দু খানের বাড়িতে গত মঙ্গলবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাত দলের হামলায় চান্দু খান (৫০) ও তাঁর ছেলে আল-আমীন (২৫) আহত হন।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাত ১২টার দিকে ১০-১২ জন ডাকাত উপজেলার নারিশা ইউনিয়নের জালালপুর গ্রামের চান্দু খানের বাড়িতে হানা দেয়। ডাকাতেরা ঘরে ঢুকেই ধারালো অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিমিঞ্চ করে এবং ঘরে থাকা ৫৫ হাজার টাকা, চার ভরি সোনার গয়না ও চারটি মুঠোফোন লুটে নেয়। এ সময় চান্দু খান ও তাঁর ছেলে আল-আমীন বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁদের রড দিয়ে পিটিয়ে আহত করে। রাতেই তাঁদের উপজেলা সদরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়।
দোহার থানার ওসি আলমগীর হোসেন বলেন, গতকাল বুধবার দুপুর পর্যন্ত এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ করেনি।