দোহারে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহার উপজেলার কুলছুরি এলাকায় গত রোববার রাতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১-এর একটি দল।স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, রোববার রাতে বিলাশপুর ইউনিয়নের কুলছুরি গ্রামে আলাউদ্দিন মোল্লার বাড়ির কাছে সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এলাকাবাসী টের পেয়ে র‌্যাব-১১ মুন্সিগঞ্জ ক্যাম্পে খবর দেয়। র‌্যাবের এএসপি মিলন মাহমুদের নেতৃত্বে একটি টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডাকাতসর্দার বাচ্চুসহ ছয়জনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে একটি পাইপগান ও রামদা, চাপাতি, ছুরিসহ বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া অন্যরা হলেন জামাল হোসেন (২৮) নজরুল ইসলাম (২৭), ইলিয়াস মোল্লা (২০), মো. বাহালুল (২৮) ও মো. রাজু (২০)।দোহার থানার ওসি বশির আহমেদ বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে গতকাল সন্ধায় র‌্যাব তাদের দোহার থানায় সোপর্দ করে।