দোহারে দোকানিকে কুপিয়ে জখম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার দোহার উপজেলার নারিশা বাজার এলাকায় গতকাল রোববার পাভেল বেপারী (৩৫) নামের এক মুদি দোকানিকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা একটার দিকে উপজেলার নারিশা বাজার এলাকার মুদি দোকানি পাভেলের সঙ্গে স্থানীয় দুই মাদক ব্যবসায়ীর কথা-কাটাকাটি হয়। পরে মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে পাভেলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।