দোহারে নদীভাঙন কবলিতদের মধ্যে শীতবস্ত্র বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের পদ্মা নদীকবলিতদের মধ্যে গতকাল সোমবার একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।বিকেল চারটায় মাহমুদপুর ইউনিয়নের অনির্বাণ যুব সংঘ ক্লাব চত্বরে তিন শতাধিক দুস্থ পরিবারের মধ্যে চাদর বিতরণ করা হয়েছে। এ লতিফ চ্যারিটেবল ফাউন্ডেশনের উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।এ সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান নূরে আলম সরদার বলেন, নদীভাঙন এলাকার দুস্থ মানুষের পাশে তাঁর ফাউন্ডেশন সাধ্য অনুযায়ী পুনর্বাসন কাজ করে যাবে। দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রথীন্দ্রনাথ দত্ত বলেন, সমাজসেবামূলক কাজ করতে ওই চ্যারিটেবল ফাউন্ডেশন অগ্রণী ভূমিকা পালন করছে।এ সময় উপস্থিত ছিলেন মাহমুদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, ফাউন্ডেশনের উপদেষ্টা সুমন মাহমুদ প্রমুখ।