দোহারে পদ্মার ভাঙন ক্ষতিগ্রস্তদের জন্য লঙ্গরখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নে পদ্মা নদীর ভাঙনকবলিত এলাকায় লঙ্গরখানা খোলা হয়েছে। এখানে প্রতিদিন এক হাজার মানুষের খাবারের ব্যবস্থা রয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খানের নিজস্ব তহবিল থেকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এই লঙ্গরখানা খোলা হয়।উপজেলা প্রশাসন সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের অরঙ্গবাদ ভাঙনকবলিত এলাকায় গণপূর্ত প্রতিমন্ত্রীর নিজস্ব তহবিল থেকে ভাঙনে ভিটেমাটিহারা এক হাজার মানুষের জন্য লঙ্গরখানা খোলা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আল আমিন এর উদ্বোধন করেন।ইউএনও আল আমিন জানান, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত এ খাবার বিতরণ কর্মসূচি চলবে।