দোহারে পদ্মার ভাঙন রোধ প্রকল্পের কাজের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহার উপজেলায় পদ্মা নদীর ভাঙন রোধ প্রকল্পের কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলার বাহ্রাঘাটসংলগ্ন পদ্মা নদীতে জিও ব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে প্রকল্পের মূল কাজ শুরু করা হয়।
প্রকল্প উদ্বোধনের সময় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) টাস্কফোর্স-প্রধান কাজী তোফায়েল আহমেদ, কর্মকর্তা মাহফুজুর রহমান, বাংলাদেশ নৌবাহিনীর প্রতিনিধি মো. আবুল বাশার, পাউবোর প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, ঠিকাদারি প্রতিষ্ঠান হোসেন অ্যান্ড সন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ হালিম, হোসেন অ্যান্ড সন্স লিমিটেডের চেয়ারম্যান আহমেদ সেলিম, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, ইউপি চেয়ারম্যান শামীম আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
জিও ব্যাগ ডাম্পিংয়ে নিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান দোহার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবদুল আওয়াল বলেন, পদ্মা নদীর বাঁ তীর সংরক্ষণের জন্য অরঙ্গবাদ থেকে বাহ্রাঘাট পর্যন্ত সাড়ে তিন কিলোমিটারে জিও ব্যাগ ডাম্পিংসহ অন্যান্য কাজ দ্রুতগতিতে চলছে।