দোহারে পদ্মায় ডুবে ভাইবোনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার দোহার উপজেলায় পদ্মা নদীতে ডুবে ফারজানা (১০) ও মতি (৮) নামের দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা দুইটার দিকে উপজেলার ঢালারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। তারা ওই গ্রামের আবদুল আজিজের সন্তান। স্থানীয় লোকজন জানান, গতকাল দুপুরের দিকে ফারজানা ও মতি পাশের পদ্মা নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে তারা ডুবে যায়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ফুলতলা আবদুর রাজ্জাক হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দোহার থানার ফুলতলা ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম জানান, দুই ভাইবোনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।