দোহারে পদ্মায় নৌকাবাইচ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার দোহার উপজেলার চরবিলাশপুরে পদ্মা নদীতে গতকাল শুক্রবার নৌকাবাইচ হয়েছে। স্থানীয় এলাকাবাসীর আয়োজনে এই প্রতিযোগিতায় ছোট-বড় ১৫টি নৌকা অংশ নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ‘পবনতরী’, ‘বুলেট’, ‘তুফান’সহ বাহারি নানা নামে ১৫টি নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিটি বড় নৌকায় ৫০ থেকে ৬০ জন এবং মাঝারি ও ছোট নৌকায় ১৫ থেকে ৩০ জন মাঝিমাল্লা বিভিন্ন রঙের পোশাক পরে বৈঠা টানেন। বিপুলসংখ্যক মানুষ নৌকাবাইচ উপভোগ করে। প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে প্রথম পুরস্কার একটি ফ্রিজ জিতে নেয় তুফান।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিলাশপুর ইউনিয়ন (ইউপি) পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ আল-আমীন।