দোহারে পাঁচ ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহার উপজেলায় ডাকাতি শেষে ফেরার পথে পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে এক ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাত দুইটার দিকে উপজেলার দক্ষিণ শিমুলিয়ার জমির শিকদারের বাড়ি ও উত্তর শিমুলিয়ার মোল্লাবাড়িতে ডাকাতি শেষে ১৫-১৬ জনের ডাকাতদল গতকাল ভোরে ফেরার পথে মুকসুদপুর এলাকায় পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় পুলিশ পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করে। অন্যরা পালিয়ে যায়। তাদের একজনের কাছ থেকে এক ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।