দোহারে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ডায়ারকুম এলাকায় পানিতে ডুবে মো. নয়ন নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে। নয়ন উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ডায়ারকুম এলাকার মো. নাছিরের ছেলে।
স্থানীয় লোকজন বলেন, শিশুটির মা দুপুরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। শিশুটি বাড়ির উঠানে খেলা করছিল। কোনো একসময় বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায় শিশুটি। পরে তাকে ভাসতে দেখা যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।