দোহারে প্রতিপক্ষের হামলায় আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি দখলের জের ধরে ঢাকার দোহার উপজেলার মাঝিপাড়ার খলিল মিয়ার বাড়িতে গতকাল বৃহস্পতিবার ৮-১০ জন হামলা চালিয়ে কুপিয়ে চারজনকে আহত করেছে। পুলিশ জানায়, গতকাল খলিলের বাড়িতে সোহরাব হোসেন, লিটন মিয়া, মো. দিপুসহ ৮-১০ জন রামদা, ছুরি ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে বসতবাড়ির জমি দখলের চেষ্টা করে। বাধা দিলে সন্ত্রাসীরা খলিলের ভাই মো. হুসেন, হাসান মিয়া, বোন শাহনারা ও মা আমেনা খাতুনকে কুপিয়ে গুরুতর জখম করে। আহত ব্যক্তিদের জয়পাড়া শেফা ক্লিনিকে ভর্তি করা হয়েছে। হুসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।খলিল মিয়া অভিযোগ করেন, থানায় মামলা করতে গেলে ওসি মামলা না নিয়ে বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান।দোহার থানার ওসি বশির আহম্মেদ বলেন, লিখিত অভিযোগ হয়েছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।