দোহারে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ৪০ লাখ টাকার মালামাল লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহার উপজেলার খালপাড় বড়বাড়িতে গত রোববার রাতে এক ইতালিপ্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা স্বর্ণালংকার ও অর্থসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল লুটে নিয়ে গেছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।স্থানীয় সূত্র জানায়, রাত আড়াইটার দিকে মুখোশ পরা ১০-১২ জনের একদল ডাকাত কলাপসিবল গেটের তালা ভেঙে ঘরে ঢোকে। এরপর লোকজনকে অস্ত্র দেখিয়ে জিম্মি করে আলমারি ও শোকেসের তালা ভেঙে ৩৫ ভরি স্বর্ণালংকার, আট লাখ টাকা দামের হীরার সেট, চার হাজার ইউরো ও এক লাখ ৫০ হাজার টাকাসহ প্রায় ৪০ লাখ টাকা মূল্যের মালামাল লুটে নিয়ে যায়।প্রবাসীর ভাই শাহিন খন্দকারের অভিযোগ, এলাকার দুর্বৃত্তদের সহযোগিতায় পরিকল্পিতভাবে এ ডাকাতি হয়েছে। দোহার থানার ওসি বশির আহমেদ বলেন, থানায় মামলা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।