দোহারে বিএনপির নয়া কমিটি বাতিলের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার দোহার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় দোহারের লটাখোলা করম আলীর মোড়ে উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলামের নেতৃত্বে ওই সমাবেশ হয়।সমাবেশ শেষে বিএনপির ওই অংশের নেতা-কর্মীরা মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে তাঁরা বর্তমান কমিটি বাতিলের দাবিতে স্লোগান দিতে থাকেন। সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতা নুরুল ইসলাম, নজরুল ইসলাম, শাহীন মোল্লা, রেজাউল হালিম প্রমুখ।গত ১২ ফেব্রুয়ারি সাহাবুদ্দিন আহমেদকে সভাপতি এবং আলমগীর বেপারীকে সাধারণ সম্পাদক করে উপজেলা বিএনপির সাত সদস্যের কমিটি ঘোষণা করা হয়।