দোহারে বিপণিবিতান পরিত্যক্ত ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার দোহার উপজেলার জয়পাড়া পাইলট উচ্চবিদ্যালয় বিপণিবিতানের দোতলায় একটি দোকানের ছাদের পলেস্তারা খসে পড়ায় এটি পরিত্যক্ত ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনার প্রতিবাদে ওই বিপণিবিতানের অর্ধশতাধিক ব্যবসায়ী গতকাল সোমবার মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।কয়েকজন ব্যবসায়ী জানান, গত শনিবার বিকেলে ওই বিপণিবিতানের সিঁড়ির পাশে দোতলায় একটি কক্ষে ভেতরে ছাদের পলেস্তারা খসে পড়ে। ঘটনাটি কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানায়। পরে উপজেলা প্রকৌশলী মো. ফরহাদ হোসেন পুলিশ নিয়ে এসে বিপণিবিতানটি তালাবদ্ধ করে দেন। এ কারণে এর প্রতিবাদে গতকাল বেলা ১১টার দিকে দোকান মালিক সমিতি উপজেলা প্রকৌশলী কার্যালয়ের সামনে মানববন্ধন করে। পৌরসভা প্রকৌশলী মাসিউর রহমান বলেন, তাঁদেরকে না জানিয়ে বিপণিবিতান বন্ধ করা হয়েছে।