দোহারে বিল থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার দোহার উপজেলার পশ্চিম মৌড়া আন্দারবিল থেকে শাহাদাত হোসেন (২২) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার দোহার থানার পুলিশ লাশটি উদ্ধার করে।নিহত শাহাদাত মুকসেদপুর ইউনিয়নের ঢালারপাড় গ্রামের ফজলুল হক মৃধার ছেলে।স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, দুপুরে পশ্চিম মৌড়া আন্দারবিলে কাজে যাওয়া কৃষকেরা একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। পরে স্বজনেরা শাহাদাতের লাশ শনাক্ত করে।