দোহারে ব্যবসায়ীর ৪ লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের কার্তিকপুর বাজার বাসস্ট্যান্ডে এক ব্যবসায়ীর রিকশা থামিয়ে মাদক ব্যবসার অভিযোগে দেহ তল্লাশি করে তাঁর কাছে থাকা চার লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার দুপুর ১২টায় ফরিদপুরের সদরপুর উপজেলার আকটেরচর গ্রামের কাঁচামাল ব্যবসায়ী তোফাজ্জল হোসেন দোহারের জয়পাড়া থেকে চার লাখ টাকা নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেন। মৈনট ঘাটের কাছে গেলে কয়েকজন অপরিচিত লোক তোফাজ্জলের রিকশার গতিরোধ করে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।