দোহারে ব্যাডমিন্টন প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার দোহার উপজেলার জয়পাড়া কলেজ মাঠে গত শুক্রবার আশরাফ আলী চৌধুরী ও জি এস চৌধুরী স্মৃতি যুব সংঘের উদ্যোগে ব্যাডমিন্টন প্রতিযোগিতার চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। এতে জলাশয় ক্রীড়া সংঘ বানাঘাটা চ্যাম্পিয়ন হয়েছে। চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান। বিশেষ অতিথি ছিলেন বেগম জি এস চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রসুল আশরাফ চৌধুরী। পুরস্কার বিতরণের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বিজ্ঞপ্তি।