দোহারে মার্কেটে আগুন
ঢাকার দোহার উপজেলায় মার্কেটে আগুন লেগে সাতটি দোকান পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলার মেঘুলা বাজারের বিসমিল্লাহ্ মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।অগ্নিকাণ্ডের সময় আরজু মোল্লা নামের এক ব্যবসায়ী আহত হন। এ ঘটনায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেন। প্রত্যক্ষদর্শীদের অনেকে জানান, গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলার মেঘুলা বাজারের বিসমিল্লাহ্ মার্কেটের মো. জামালের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তে অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।তুলার গুদামে আগুনগাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকায় গত বুধবার রাতে একটি তুলার গুদামে আগুন লেগে ব্যাপক ক্ষতি হয়েছে।ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১২টার দিকে হিজলতলী এলাকার শাহ আলমের তুলা ও ঝুটের গুদামে হঠাৎ আগুন লাগে। মুহূর্তে আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে।