দোহারে মুরগির খামারে অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দোহার উপজেলায় একটি মুরগির খামারে আগুন লেগে প্রায় তিন হাজার মুরগি, ২০০ মণ ধান ও বিপুল পরিমাণ মুরগির খাবার পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার মুকসেদপুর গ্রামের খান অ্যান্ড ব্রাদার্স নামক খামারে গত বৃহস্পতিবার গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।খামারের মালিক এম এ হান্নান খান দাবি করেন, অগ্নিকাণ্ডে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান গতকাল শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় প্রশাসনকে এ ব্যাপারে সুষ্ঠু তদন্তের নির্দেশ দেন।